গীতবিতান
← সব গান

শুন, সখি, বাজই বাঁশি

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

শুন, সখি, বাজই বাঁশি । শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি । দক্ষিণপবনবিঞ্চল তরুগণ, চঞ্চল যমুনাবারি । কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি । বিগলিত মরম, চরণ খলিতগতি, শরম ভরম গয়ি দূর । নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর । কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারি শ্যাম ।। গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারি নাম । কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান- তব্ ত মিলল, সখি, শ্যামরতন মম- শ্যাম পরানক প্রাণ । শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে সাধ ভইল ময়্ প্রাণ মিলায়ব চাঁদ্-উজল যমুনামে ! চলহ তুরিতগতি, শ্যাম চকিত অতি- ধরহ সখীজন-হাত । নীদমগন মহী, ভয় ডর কছু নহি, ভানু চলে তব সাথ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-16