গীতবিতান
← সব গান

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে

পর্যায়: প্রকৃতি

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপু্ত্র, কোথা হতে হঠাৎ এলে চলে ।। সাত সমুদ্র -পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দভি যে উঠল বেজে বিষম কলরোলে ।। বীরের পদপরশ পেয়ে মূর্ছা হতে জাগে, বসুন্ধরার তপ্ত প্রাণে বিপুল পুলক লাগে । মরকতমণির থালা সাজিয়ে গাঁথে বরণমালা, উতলা তার হিয়া আজি সজল হাওয়ায় দোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-11