গীতবিতান
← সব গান

শুভ মিলনলগনে বাজুক বাঁশি

পর্যায়: প্রেম

শুভ মিলনলগনে বাজুক বাঁশি মেঘমুক্ত গগনে জাগুক হাসি ।। কত দুঃখে কত দূরে দূরে আঁধারসাগর ঘুরে ঘুরে সোনার তরী তীরে এল ভাসি। পূর্নিমা-আকাশে জাগুক হাসি ।। ওগো পূরবালা, আনো সাজিয়ে বরণডালা, যুগলমিলনমহোৎসবে শুভ শঙ্খরবে বসন্তের আনন্দ দাও উচ্ছ্বাসি পূর্নিমা-আকাশে জাগুক হাসি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: farah

তারিখ: 2009-08-10

শুভ মিলনলগনে বাজুক বাঁশি – গীতবিতান