ভৈরব। আড়া চৌতাল শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল।। দীপ্ত সূর্য তব মুকুটোপরি,চরণে কোটি তারা মিলাইল, আলোকে প্রেমে আনন্দে সকল জগত বিভাসিল।।