শ্যামা, এবার ছেড়ে চলেছি মা!
পাষাণে মেয়ে পাষাণী তুই, না বুঝে মা বলেছি মা!
এত দিন কী ছল করে তুই পাষাণ করে রেখেছিলি-
আজ আপন মায়ের দেখা পেয়ে নয়নজলে গলেছি মা ।
কালো দেখে ভুলি নে আর, আলো দেখে ভুলেছে মন-
আমায় তুমি ছলেছিলে, এবার আমি তোমায় ছলেছি মা ।
মায়ার মায়া কাটিয়ে এবার মায়ের কোলে চলেছি মা !