গীতবিতান
← সব গান

শ্যামল ছায়া, নাইবা গেলে

পর্যায়: প্রকৃতি

শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে ।। সময় যদি ফুরিয়ে থাকে- হেসে বিদায় করো তাকে, এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে ।। মলিন, তোমার মিলাবে লাজ- শরৎ এসে পরাবে সাজ । নবীন রবি উঠিবে হাসি, বাজবে মেঘ সোনার বাঁশি- কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-17