← সব গানশ্যাম রে, নিপট কঠিন মন তোর
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
শ্যাম রে, নিপট কঠিন মন তোর !
বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভোর ।
একলি নিরল বিরল-'পর বৈঠত, নিরখত যমুনা-পানে-
বরখত অশ্রু, বচন নহি নিকসত, পরান থেহ ন মানে ।
গহনতিমির নিশি, ঝিল্লিমুখর দিশি' শুন্য কদমতরুমূলে
ভূমিশয়ন-'পর আকুলকুন্তল রোদই আপন ভুলে ।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে,
চাহি শূন্য-'পর কহে করুণস্বর- বাজে বাঁশরি বাজে ।
নিঠুর শ্যাম রে, কৈসন যাপসি, কৈস দিবস তব যায় !
কৈস মিটাওসি প্রেমপিপাসা, কঁহা বজাওসি বাঁশি !
পীতবাস তুঁহুঁ কথি রে ছোড়লি, কথি সো বঙ্কিম হাসি !
কনকহার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা !
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা !
এ দুখ চিরদিন রহল চিত্তমে, ভানু কহে- ছি ছি কালা !
ঝটিতি আও তুঁহুঁ হমারি সাথে, বিরহব্যাকুলা বালা ।