গীতবিতান
← সব গান

সবাই যারে সব দিতেছে

পর্যায়: পূজা

সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি । ক'বার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি ।। নেবার বেলা হলেম ঋণী, ভিড় করেছি, ভয় করি নি- এখনো ভয় করবো না রে, দেবার খেলা এবার খেলি ।। প্রভাত তারই সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচেকুঁদে সন্ধ্যা তারে প্রণাম ক'রে সব সোনা তার দেয় রে শুধে । ফোটা ফুলের আনন্দ রে ঝরা ফুলেই ফলে ধরে- আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01