গীতবিতান
← সব গান

সবারে করি আহ্বান

পর্যায়: আনুষ্ঠানিক

সবারে করি আহ্বান- এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ ।। হৃদয় দেহো পাতি, হেথাকার দিবা রাতি করুক নবজীবনদান ।। আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান । সুন্দরের পাদপীঠতলে যেখানে কল্যাণদীপ জ্বলে সেথা পাবে স্থান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-10