বসন্তের পরিচয়গণ সব দিবি কে, সব দিবি পায়- আয় আয় আয় । ডাক পড়েছে ওই শোনা যায়- আয় আয় আয় । আসবে যে সে স্বর্ণরথে, জাগবি কারা রিক্ত পথে পৌষরজনী তাহার আশায়- আয় আয় আয় । ক্ষণেক কেবল তাহার খেলা- হায় হায় হায় । চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে, বহন করা হবে যে দায়- হায় হায় হায় ।