সব কাজে হাত লাগাই মোরা সব কাজেই ।
বাধা বাঁধন নেই গো নেই ।।
দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি যুঝি,
মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব কাজেই ।।
পারি নাইবা পারি, না হয় জিতি কিম্বা হারি-
যদি অমনিতে হাল ছাড়ি মরি সেই লাজেই ।
আপন হাতের জোরে আমরা তুলি সৃজন ক'রে,
আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই ।।