গীতবিতান
← সব গান

সব-কিছু কেন নিল না

পর্যায়: প্রেম

নেপথ্যে । সব-কিছু কেন নিল না, নিল না, নিল না, নিল না ভালোবাসা- ভালো আর মন্দেরে । আপনাতে কেন মিটালো না যত-কিছু দ্বন্দ্বেরে- ভালো আর্‌ মন্দেরে । নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা, ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো প্রেমের আনন্দেরে- ভালো আর মন্দেরে ।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-08