গীতবিতান
← সব গান

সহে না যাতনা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

সহে না যাতনা । দিবস গণিয়া গণিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে- সখা হে, এলে না । সহে না যাতনা । দিন যায়, রাত যায়, সব যায়- আমি বসে হায় ! দেহে বল নাই, চোখে ঘুম নাই- শুকায়ে গিয়াছে আঁখিজল । একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-14