← সব গানসহে না, সহে না, কাঁদে পরান
পর্যায়: বাল্মীকি প্রতিভা
সহে না, সহে না, কাঁদে পরান ।
সাধের অরণ্য হল শ্মশান ।।
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান ।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান ।।
শ্যামল তৃণদল শোণিতে ভাসিল,
কাতর রোদনরবে ফাটে পাষাণ ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে-
রাখো অধীনী জনে, করো শান্তি দান ।