গীতবিতান
← সব গান

সকালবেলার আলোয় বাজে

পর্যায়: প্রেম

সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী- আন্ বাঁশি তোর, আয় কবি ।। শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে গান রেখে যাস আকুল হাওয়ায়, নাই যদি রোস নাই র'বি ।। এমন ঊষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে, কুন্দের দুল সীমন্তে । কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায় তোমার গানের নূপুরমুখর জাগবে আবার এই ছবি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-26