গীতবিতান
← সব গান

সকাল বেলার কুঁড়ি আমার বিকালে

পর্যায়: বিচিত্র

সকাল-বেলার কুঁড়ি আমার বিকালে যায় টুটে, মাঝখানে হায় হয় নি দেখা উঠল যখন ফুটে ।। ঝরা ফুলের পাপড়িগুলি ধুলো থেকে আনিস তুলি, শুক্‌নো পাতার গাঁথব মালা হৃদয়পত্রপুটে ।। যখন সময় ছিল দিলো ফাঁকি- এখন আন্‌ কুড়ায়ে দিনের শেষে অসুময়ের ছিন্ন বাকি । কৃষ্ণরাতের চাঁদের কণা আঁধারকে দেয় যে সান্তনা তাই নিয়ে মোরে মিটুক আশা- স্বপন গেছে ছুটে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06