সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে ।। আমি কেবল বসে আছি, আপন-মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাঁজে ।। এ পথ বেয়ে সে আসে, তাই আছি চেয়ে । কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে- মরি লাজে সকাল সাঁজে ।।