গীতবিতান
← সব গান

সকাতরে ওই কাঁদিছে

পর্যায়: পূজা ও প্রার্থনা

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোন শোন পিতা । কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা ।। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা । যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা ।। সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে- মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে ।। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে- কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে ।। কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে- তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-02