গীতবিতান
← সব গান

সখা, আপন মন নিয়ে

পর্যায়: প্রেম

কুমার । সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি, পরের মন নিয়ে কী হবে । আপন মন যদি বুঝিতে নারি পরের মন বুঝে কে কবে ।। অমর । অবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা হা রবে, এ মন দিতে চাও দিয়ে ফেলো- কেন গো নিতে চাও মন তবে ।। স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে- যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে । নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও । কুমার । তোমারে মুখ তুলে চাহে না যে থাক্ সে আপনার গরবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-11