সখা হে, কী দিয়ে আমি তুষিব তোমায় । জরজর হৃদয় আমার মর্মবেদনায়, দিবানিশি অশ্রু ঝরিছে সেথায় ।। তোমার মুখে সুখের হাসি আমি ভালোবাসি- অভাগিনীর কাছে পাছে সে হাসি লুকায় ।।