সখা, মোদের বেঁধে রাখো প্রেমডোরে । আমাদের ডেকে নিয়ে চরণতলে রাখো ধ'রে- বাঁধো হে প্রেমডোরে । কঠোর পরানে কুটিল বয়ানে তোমার এ প্রেমের রাজ্য রেখেছি আঁধার ক'রে । আপনার অভিমানে দুয়ার দিয়ে প্রাণে গরবে আছি বসে চাহি আপনা-পানে। বুঝি এমনি করে হারাব তোমারে- ধূলিতে লুটাইব আপনার পাষাণভারে । তখন কারে ডেকে কাঁদিব কাতর স্বরে ।।