সখী, আমারি দুয়ারে কেন আসিল নিশিভোরে যোগী ভিখারি । কেন করুণস্বরে বীণা বাজিল ।। আমি আসি যাই যতবার চোখে পড়ে মুখ তার, তারে ডাকিব কি ফিরাইব তাই ভাবি লো । শ্রাবণে আঁধার দিশি শরতে বিমল নিশি, বসন্তে দখিন বায়ু, বিকশিত উপবন কত ভাবে কত গীতি গাহিতেছে নিতি নিতি মন নাহি লাগে কাজে, আঁখিজলে ভাসি লো ।।