গীতবিতান
← সব গান

সখী আঁধারে একেলা ঘরে মন মানে না

পর্যায়: প্রেম

সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না । কিসেরি পিয়াসে কোথা যে যাবে সে, পথ জানে না ।। ঝরোঝরো নীরে, নিবিড় তিমিরে, সজল সমীরে গো যেন কার বাণী কভু কানে আনে- কভু আনে না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10