গীতবিতান
← সব গান

সখী আর কত দিন সুখহীন শান্তিহীন

পর্যায়: নাট্যগীতি

সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে । পারি নে, পারি নে আর- পাষাণ মনের ভার বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে । সম্মুখে জীবন মম হেরি মরুভুমিসম, নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস । উঠিতে শকতি নাই যে দিকে ফিরিয়া চাই শুন্য- শুন্য- মহাশুন্য নয়নেTe পরকাশ । কে আছে, কে আছে সখী, এ শ্রান্ত মস্তক মম বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম । মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়- শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10