গীতবিতান
← সব গান

সখি বলো দেখি লো

পর্যায়: প্রেম

সখি বলো দেখি লো, নিরদয় লাজ তোর টুটিবে কি লো । চেয়ে আছি, ললনা- মুখানি তুলিবি কি লো, ঘোমটা খুলিবি কি লো, আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো ।। শরমের মেঘে ঢাকা বিধুমুখানি- মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো । তৃষিত আঁখির আশা পূরাবি কি লো- তবে ঘোমটা খোলো, মুখটি তোলো, আঁখি মেলো লো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01