গীতবিতান
← সব গান

সখী বহে গেল বেলা

পর্যায়: প্রেম

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা এ কি আর ভালো লাগে! আকুল তিয়াষ প্রেমের পিয়াস প্রাণে কেন নাহি জাগে।। কবে আর হবে থাকিতে জীবন আখিঁতে আখিঁতে মদির মিলন- মধুর হুতাশ মধুর দহন নিত-নব অনুরাগ।। সখী, তরল কোমল নয়নের জল নয়নে উঠিবে ভাসি। সখী, সে বিষাদনীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি। উদাস নিশ্বাস আকুলি উঠিবে, আশা-নিরাশায় পরান টুটিবে, মরমের আলো কপোলে ফুটিবে শরম-অরুণ রাগে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15