গীতবিতান
← সব গান

সখি লো, সখি লো, নিকরুণ মাধব

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

সখি লো, সখি লো, নিকরুণ মাধব মথুরাপুর যব যায় করল বিষম পণ মানিনী রাধা রোয়বে না সো, না দিবে বাধা, কঠিন-হিয়া সই হাসয়ি শ্যামক করব বিদায় । মৃদু মৃদু গমনে আওল মাধা, বয়ন-পান তছু চাহল রাধা, চাহয়ি রহল স চাহয়ি রহল- দণ্ড দণ্ড, সখি চাহয়ি রহল- মন্দ মন্দ, সখি- নয়নে ভল বিন্দু বিন্দু জলধার । মৃদু মৃদু হাসে বৈঠল পাশে, কহল শ্যাম কত মৃদু মৃদু ভাষে । টুটয়ি গইল পণ, টুটইল মান, গদগদ আকুল ব্যাকুল প্রাণ, ফুকরয়ি উছসয়ি কাঁদিল রাধা- গদগদ ভাষ নিকাশল আধা- শ্যামক চরণে বাহু পসারি কহল, শ্যাম রে, শ্যাম হমারি, রহ তুঁহু,রহ তুঁহু, বঁধু গো রহ তুঁহু, অনুখন সাথ সাথ' রে রহ পঁহু- তুঁহু বিনে মাধব, বল্লভ, বাঙ্কব, আছয় কোন হমার ! পড়ল ভূমি-'পর-শ্যামচরণ ধরি, রাখল মুখ তছু শ্যামচরণ-'পরি, উছসি উছসি কত কাঁদয়ি কাঁদয়ি রজনী করল প্রভাত । মাধব বৈসল, মৃদু মধু হাসল, কত অশোয়াস-বচন মিঠ ভাষল, ধরইল বালিক হাত । সখি লো, সখি লো, বোল ত সখি লো, যত দুখ পাওল রাধা, নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে পাওল তছু কছু আধা । হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি বহুত স প্রবোধ দেল, হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি দূর দূর চলি গেল । অব সো মথুরাপূরক পন্থমে ইঁহ যব রোয়ত রাধা । মরমে কি লাগল তিলভর বেদন, চরণে কি তিলভর বাধা । বরখি আঁখিজল ভানু কহে, অতি দুখের জীবন ভাই । হাসিবার তর সঙ্গ মিলে বহু কাঁদিবার কো নাই ।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-11