সখী, ওই বুঝি বাঁশি বাজে- বনমাঝে কি মনোমাঝে ।।
বসন্তবায় বহিছে কোথায়,
কোথায় ফুটেছে ফুল,
বলো গো সজনি, এ সুখরজনী
কোন্খানে উদিয়াছে- বনমাঝে কি মনোমাঝে ।।
যাব কি যাব না মিছে এ ভাবনা,
সখী, মিছে মরি লোকলাজে ।
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে-
বনমাঝে কি মনোমাঝে ।।