← সব গানসখি রে, পিরীত বুঝবে কে
পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
সখি রে, পিরীত বুঝবে কে !
আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বোলব, শুনবে কে ।
রাধিকার অতি অন্তরবেদন কে বুঝবে অয়ি সজনী ।
কে বুঝবে, সখি, রোয়ত রাধা কোন দুখে দিনরজনী ।
কলঙ্ক রটায়ব জনি, সখি, রটাও- কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক একঠো আদরবাণী ।
মিনতি করি লো সখি, শত শত বার, তু শ্যামক না দিহ গারি-
শীল মান কুল অপনি, সজনি, হম চরণে দেয়নু ডারি ।
সখি লো, বৃন্দাবনকো দুরুজন মানুখ পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত হমার শ্যামক নামে ।
কলঙ্কিনী হম রাধা, সখি লো, হমার অঁধা ভবনমে ।
কহে ভানু অব, বুঝবে না, সখি, কোহি মরমকো বাত-
বিরলে শ্যামক কহিও বেদন বক্ষে রাখয়ি মাথ ।।