সখী, তোরা দেখে যা এবার এল সময় । আর বিলম্ব নয়, নয়, নয় ।। কাছে এল বেলা, মরণ-বাঁচণেরই খেলা, ঘুচিল সংশয় । আর বিলম্ব নয় ।। বাঁধন ছিঁড়ল তরী হঠাৎ দখিন-হাওয়ায়-হাওয়ায় পাল উঠিল ভরি ঢেউ ওঠে ওই খেপে, ও তোর হাল গেল যে কেঁপে, ঘুর্ণিজলে ডুবে গেল সকল লজ্জা ভয় ।।