গীতবিতান
← সব গান

শক্তিরূপ হেরো তাঁর আনন্দিত অতন্দ্রিত হেরো তাঁর আনন্দিত অতন্দ্রিত

পর্যায়: পূজা

শক্তিরূপ হেরো তাঁর, আনন্দিত, অতন্দ্রিত, ভূর্লোকে ভূবর্লোকে- বিশ্বকাজে, চিত্তমাঝে দিনে রাতে ।। জাগো রে জাগো জাগো উৎসাহে উল্লাসে- পরান বাঁধো রে মরণহরণ পরমশক্তি-সাথে ।। শ্রান্তি আলস বিষাদ বিলাস দ্বিধা বিবাদ দূর করো রে । চলো রে- চলো রে কল্যাণে, চলো রে অভয়ে, চলো রে আলোকে, চলো বলে । দুখ শোক পরিহরি মিলো রে নিখিলে নিখিলনাথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26