গীতবিতান
← সব গান

সমুখে শান্তিপারাবার

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

সমুখে শান্তিপারাবার- ভাসাও তরণী হে কর্ণধার । তুমি হবে চিরসাথি, লও লও হে ক্রোড় পাতি- অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারকার ।। মুক্তিদাতা, তোমার ক্ষমা তোমার দয়া হবে চিরপাথেয় চিরযাত্রার । হয় যেন মর্তের বন্ধনক্ষয়, বিরাট বিশ্ব বাহু মেলি লয়- পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা-অজানার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10