সংসারে কোনো ভয় নাহি নাহি- ওরে ভয়চঞ্চল প্রাণ, জীবনে মরণে সবে রয়েছি তাঁহারি দ্বারে ।। অভয়শঙ্খ বাজে নিখিল অম্বরে সুগম্ভীর, দিশি দিশি দিবানিশি সুখে শোকে লোক-লোকান্তরে ।।