সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি ব'সে তব গান ।। অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার- পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান ।। ডাকি তব নাম শুষ্ক কন্ঠে, আশা করি প্রাণপণে- নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে । সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে, এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান ।।