আমি তোমার সংগে বেধেঁছি আমার প্রাণ সুরের বাঁধনে- তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে ।। সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ- তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে ।। তোমার অরূপ মূ্র্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি । বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব ঊত্তরী গানের তানের সে উন্মাদনে ।।