কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে ।
তেপান্তরের পাথার পেরোই রূপ-কথার,
পথ ভুলে যাই দূর পারে কোন্ চুপ-কথার -
পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে ।।
সূর্য যখন অস্তে পরে ঢুলি মেঘে মেঘে আকাশ-কুসুম তুলি ।
সাত সাগরের ফেনায় ফেনায় মিশে
যাই ভেসে দূর দিশে -
পরীর দেশের বন্ধ দূয়ার দিই হানা মনে মনে ।।