গীতবিতান
← সব গান

সতিমির রজনী সচকিত সজনী

পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী

সতিমির রজনী, সচকিত সজনী শূন্য নিকুঞ্জ-অরণ্য । কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষন্ন ।। নীল আকাশে তারক ভাসে, যমুনা গাওত গান । পাদপ-মরমর, নির্ঝর-ঝরঝর, কুসুমিত বল্লিবিতান । তৃষিত নয়ানে, বনপথ-পানে নিরখে ব্যাকুল বালা- দেখ ন পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা ! সহসা রাধা চাহল সচকিত, দূরে খেপল মালা- কহল, সজনি, শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা । চমকি গহন নিশি দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে- কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে । ভনে ভানু- অব শুন গো কানু, পিয়াসিত গোপনিপ্রাণ তোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06