গীতবিতান
← সব গান

সুধাসাগরতীরে হে এসেছে নরনারী

পর্যায়: আনুষ্ঠানিক

সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে ।। শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী, নিখিল গাহে আজি আকুল আশ্বাসে ।। গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা, মধুর বহে তব কৃপাসমীরণ । আনন্দতরঙ্গ উঠে দশ দিকে, মগ্ন প্রাণ মন অমৃত-উচ্ছাসে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01