← সব গানসুখের মাঝে তোমায় দেখেছি
পর্যায়: পূজা ও প্রার্থনা
সুখের মাঝে তোমায় দেখেছি,
দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ'রে ।
হারিয়ে তোমায় গোপন রেখেছি,
পেয়ে আবার হারাই মিলনঘোরে ।।
চিরজীবন আমার বীণা-তারে
তোমার আঘাত লাগল বারে বারে,
তাই তো আমার নানা সুরের তানে
প্রাণে তোমার পরশ নিলেম ধ'রে ।।
আজ তো আমি ভয় করি নে আর
লীলা যদি ফুরায় হেথাকার ।
নূতন আলোয় নূতন অন্ধকারে
লও যদি বা নূতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি-
আবার তোমায় চিনব নূতন ক'রে ।।