গীতবিতান
← সব গান

সুখে আমায় রাখবে কেন

পর্যায়: পূজা

সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে।। যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি- তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে।। যেখানে ঘর বাঁধব আমি আসে আসুক বান- তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়- তোমার জয় তো আমারি জয়; ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19