সুখে থাকো আর সুখী করো সবে, তোমাদের প্রেম ধন্য হোক ভবে ।। মঙ্গলের পথে থেকো নিরন্তর, মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর- ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো সংশয়নিশীথে সংসার-অর্ণবে ।। চিরসুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন, দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিয়ো নীরবে ।। কত দুঃখ আছে, কত অশ্রুজল- প্রেমবলে তবু থাকিয়ো অটল । তাঁহারি ইচ্ছা হউক সফল বিপদে সম্পদে শোকে উত্সবে ।।