গীতবিতান
← সব গান

সুমঙ্গলী বধু সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

সুমঙ্গলী বধু, সঞ্চিত রেখো প্রাণে স্নেহমধু । আহা ! সত্য রহো তুমি প্রেমে, ধ্রুব রহো ক্ষেমে- দুঃখে সুখে শান্ত রহো হাস্যমুখে । আঘাতে হও জয়ী অবিচল ধৈর্য কল্যাণময়ী । আহা ।। চলো শুভবুদ্ধির বাণী শুনে, সকরুণ নম্রতাগুনে চারি দিকে শান্তি হোক বিস্তার- ক্ষমাস্নিগদ্ধ করো তব সংসার । যেন উপকরণের গর্ব আত্মারে না করে খর্ব । মন যেন জানে, উপহাস করে কাল ধনমানে- তব চক্ষে যেন ধূলির সে ফাঁকি নিত্যেরে না দেয় ঢাকি । আহা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-06