সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার, তুমি অনন্ত নববসন্ত অন্তরে আমার।। নীল অম্বর চুম্বননত, চরণে ধরণী মুগ্ধ নিয়ত, অঞ্চল ঘেরি সঙ্গীর যত গুঞ্জরে শতবার।। ঝলকিছে কত ইন্দুকিরণ, পুলকিছে ফুরগন্ধ- চরণভঙ্গে ললিত অঙ্গে চমকে চকিত ছন্দ। ছিঁড়ি মর্মের শত বন্ধন তোমা-পানে ধয় যত ক্রন্দন- লহো হৃদয়ের ফুলচন্দন বন্দন-উপহার।।