গীতবিতান
← সব গান

সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে

পর্যায়: বিচিত্র

সখী। সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে- কে ! নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চোখে মুছাবে কে- কে ! আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা, অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা- প্রবলের উত্পীড়নে কে বাঁচাবে দু্র্বলেরে । অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-07