গীতবিতান
← সব গান

সুন্দর বহে আনন্দমন্দানিল

পর্যায়: পূজা

সুন্দর বহে আনন্দমন্দানিল, সমুদিত প্রেমচন্দ্র, অন্তর পুলকাকুল।। কুঞ্জে কুঞ্জে জাগিছে বসন্ত পুণ্যগন্ধ, শুন্যে বাজিছে রে অনাদি বীণাধ্বনি।। অচল বিরাজ করে শশীতারামন্ডিত সুমহান সিংহাসনে ত্রিভুবনেশ্বর। পদতলে বিশ্বলোক রোমাঞ্চিত, জয় জয় গীত গাছে সুরনর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19