সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত- স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত।। খড়গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুত আঁকা সে গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে।। জীবনশেষের শেষজাগরণসম ঝলসিছে মহাবেদনা- নিমেষে দহিয়া যাহা-কেছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত- খড়গ তোমার, হে দেব বজ্রপাণি, চরম শোভায় রচিত।।