সুরের জালে কে জড়ালে আমার মন, আমি ছাড়াতে পারি নে সে বন্ধন ।। আমায় অজানা গহনে টানিয়া নিয়ে যে যায়, বরন-বরন স্বপনছায়ায় করিল মগন ।। জানি না কোথায় চরণ ফেলি, মরীচিকায় নয়ন মেলি- কী ভুলে ভুলালো দূরের বাঁশি ! মন উদাসী আপনারে হারালো, ধ্বনিতে আবৃত চেতন ।।