গীতবিতান
← সব গান

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে

পর্যায়: পূজা

সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে বুকে বাজে তোমার চোখের ভৎর্সনা যে ।। উধাও আকাশ উদার ধরা সুনীল-শ্যামল-সুধায়-ভরা, মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে- বুকে বাজে তোমার চোখের ভৎর্সনা যে ।। বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায় চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায় । তোমায় বসাই এ-হেন ঠাঁই ভুবনে মোর আর-কোথা নাই, মিলন হবার আসন হারাই আপন-মাঝে- বুকে বাজে তোমার চোখের ভৎর্সনা যে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-29