গীতবিতান
← সব গান

স্বামী তুমি এসো আজ

পর্যায়: পূজা

স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ- পাপে ম্লান পাই লাজ, ডাকি হে তোমারে।। ক্রন্দন উঠিছে প্রাণে, মন শান্তি নাহি মানে, পথ তবু নাহি জানে আপন আঁধারে।। ধিক ধিক জনম মম, বিফল বিষয়শ্রম- বিফল ক্ষণিক প্রেম টুটিয়া যায় বারবার। সন্তাপে হৃদয় দহে, নয়নে অশ্রুবারি বহে, বাড়িছে বিষয়পিপাসা বিষম বিষবিকারে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19