গীতবিতান
← সব গান

স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা

পর্যায়: প্রেম

নূতন কান্তির উত্তেজনায় নৃত্য স্বপ্নমদির নেশায় মেশা এ উন্মত্ততা, জাগায় দেহে মনে এ কী বিপুল ব্যথা । ভে মম শিরে শিরে এ কী দাহ, কী প্রবাহ- চকিতে সর্বদেহে ছুটে তড়িৎলতা । ঝড়ের পবনগর্জে হারাই আপনায়, দুরন্ত যৌবনক্ষুব্ধ অশান্ত বন্যায় । তরঙ্গ উঠে প্রাণে দিগন্তে কাহার পানে, ইঙ্গিতের ভাষায় কাঁদে- নাহি নাহি কথা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-07